আই পি এস অ্যাসোশিয়েশন স্বাধ্বী প্রঙ্গা সিং ঠাকুেরর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে
“…আমরা সকল অফিসার বিজেপির ওই প্রার্থীর অসম্মানজনক মন্তব্যের তীব্র নিন্দা করছি এবং সকল শহীদদের যথাযথ সম্মান প্রদর্শনের জন্য দাবী জানাচ্ছি।”
মালেগাঁও বিস্ফোরণের প্রধান অভিযুক্ত স্বাধ্বী প্রঙ্গা সিং ঠাকুর মুম্বাই এর প্রাক্তন অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এর প্রধান প্রয়াত হেমন্ত কারকারে কে দেশদ্রহী তকমা দিয়ে বলেছেন যে কারকারে নাকি তার অভিশাপেই মারা গেছেন। এই বিষয়ে কেন্দ্রীয় আই পি এস অ্যাসোশিয়েশন এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
শহীদ কারকারের উদ্দেশ্যে কেন্দ্রীয় আই পি এস অ্যাসোশিয়েশন তাদের ট্যুইটারে লিখেছে, “অশোক চক্র প্রাপ্ত শহীদ কারকারে আতঙ্কবাদীদের সঙ্গে লড়াই করে বীরের মতো জীবন দান করেছেন। আমরা সকল অফিসার বিজেপির ওই প্রার্থীর অসম্মানজনক মন্তব্যের তীব্র নিন্দা করছি এবং সকল শহীদদের যথাযথ সম্মান প্রদর্শনের জন্য দাবী জানাচ্ছি।”
Ashok Chakra awardee late Sri Hemant Karkare, IPS made the supreme sacrifice fighting terrorists. Those of us in uniform condemn the insulting statement made by a candidate and demand that sacrifices of all our martyrs be respected.
— IPS Association (@IPS_Association) April 19, 2019
প্রসঙ্গত স্বাধ্বী প্রঙ্গা সিং ঠাকুর মধ্যপ্রদেশের ভোপাল থেকে বিজেপির প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচন লড়ছেন।
২০০৮ সালে মুম্বাই হামলার সময় আতঙ্কবাদীদের সঙ্গে লড়াই এ প্রাণ হারান হেমন্ত কারকারে। পরবর্তীকালে হেমন্ত কারকারে কে মরণোত্তর অশোক চক্রে ভূষিত করা হয়।
হেমন্ত কারকারেই মালেগাও বিস্ফোরণের প্রধান তদন্তকারী অফিসার ছিলেন । আর সেই মালেগাঁও বিস্ফোরণের প্রধান অভিযুক্তই হলেন এই স্বাধ্বী প্রঙ্গা সিং ঠাকুর । তার বিরুদ্ধে চার্জশীট ও জমা পড়ে গেছে । স্বাধ্বী প্রঙ্গা সিং ঠাকুর এখন জামিনে ছারা পেয়েই ভোটে লড়ছেন।
মালেগাঁও বিস্ফোরণে প্রায় ১০ জন নিহত হয়েিছলেন, ১০০ জনেরও বেশি আহত হন। মালেগাঁও বিস্ফোরণের পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার কারণে কর্নেল শ্রীকান্ত পুরোহিত, স্বাধ্বী প্রঙ্গা সিং ঠাকুর সহ আরো অনেককে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে সংবাদ সংস্থা পি.টি.আই এর রিপোর্ট অনুযায়ী, মালেগাঁও বিস্ফোরণে নিহতের পিতা নিসার সইদ এন.আই.এ এর স্পেশাল কোর্টে স্বাধ্বী প্রঙ্গা সিং ঠাকুর এর বিরুদ্ধে আবেদন করে প্রশ্ন তুলেছেন।
স্বাধ্বী প্রঙ্গা সিং ঠাকুর শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে জামিনে মুক্ত ও অসুস্থতার কারণ দেখিয়ে বার বার কোর্টে হাজিরা এড়িয়ে যাচ্ছেন, তাহলে তিনি এই এপ্রিলের চড়া গরমে ভোট লড়তে পারলে কেন কোর্টে হাজিরা দিতে পারবেন না?
দীর্ঘ নয় বছর জেল এ বন্দী থাকলেও ২০১৭ সাল থেকে স্বাধ্বী অসুস্থতার কারণে জামিনে মুক্ত। সুপ্রীম কোর্টে তার এই জামিন নাকচের দাবি জানিয়ে একটা মামলা ও বিচারাধীন । আজমের দরগা বিস্ফোরণেও স্বাধ্বী সিং এর নাম জড়িয়ে আছে।